আমাদের সেবা সমূহ

খুলনায় নির্ভরযোগ্য ও প্রফেশনাল সিকিউরিটি সল্যুশন খুঁজছেন? RK Systems & Solutions আপনাকে দিচ্ছে আধুনিক সিসিটিভি ক্যামেরা বিক্রয়, ইনস্টলেশন এবং সম্পূর্ণ নিরাপত্তা সেবা—যা আপনার বাসা, দোকান, অফিস বা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। আমাদের অভিজ্ঞ টিম আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ক্যামেরা নির্বাচন, লোকেশন ভিজিট, এবং প্রফেশনাল ইনস্টলেশন সম্পন্ন করে থাকে।

আমাদের সেবার মধ্যে রয়েছে খুলনায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন, রিপেয়ার ও মেইনটেন্যান্স, সিস্টেম আপগ্রেড, এবং মোবাইল মনিটরিং সেটআপ। এছাড়াও আমরা প্রদান করি বায়োমেট্রিক টাইম অ্যাটেনডেন্স, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, ভিডিও ডোর ফোন, ইন্টারকম, ফায়ার অ্যালার্ম এবং পাবলিক অ্যাড্রেস (PA) সিস্টেম—যা আপনার নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত ও স্মার্ট করে তোলে।

আমরা খুলনার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সফলভাবে অসংখ্য সিসিটিভি ইনস্টলেশন সম্পন্ন করেছি এবং গ্রাহকদের আস্থা অর্জন করেছি। আপনি যদি CCTV installation in Khulna বা নির্ভরযোগ্য সিকিউরিটি সার্ভিস খুঁজছেন, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ফ্রি কনসাল্টেশন নিন। আপনার নিরাপত্তা, আমাদের দায়িত্ব।

ডোম ক্যামেরা ইনস্টলেশন (Dome Camera)

ডোম ক্যামেরার প্রধান বিশেষত্ব হলো এর ডিসক্রিট (কম চোখে পড়া) ডিজাইন, ফলে এটি সহজে নজরে আসে না। এছাড়া এর wide viewing angle থাকায় একসাথে বড় এলাকা কভার করতে পারে।

বুলেট ক্যামেরা ইনস্টলেশন (Bullet Camera)

বুলেট ক্যামেরার প্রধান বিশেষত্ব হলো এর লং-রেঞ্জ ভিউ, যা দূরের জায়গা পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে।এটি সাধারণত আউটডোরে ব্যবহারের জন্য উপযুক্ত এবং weatherproof (বৃষ্টি, ধুলো প্রতিরোধী) হয়।এর লম্বা ডিজাইন থাকার কারণে এটি সহজে চোখে পড়ে, ফলে deterrent (চোর-ডাকাতকে ভয় দেখাতে) হিসেবেও কাজ করে।

আইপি ডোম ক্যামেরা ইনস্টলেশন (IP Dome Camera)

IP Dome Camera এর বিশেষত্ব হলো এটি ইন্টারনেটের মাধ্যমে কাজ করে, ফলে আপনি মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো জায়গা থেকে লাইভ দেখতে পারেন।এতে সাধারণত উচ্চ রেজোলিউশন (HD/Full HD/4MP/5MP) পাওয়া যায়, তাই ছবির মান অনেক পরিষ্কার হয়।এটি ইনডোর ব্যবহারের জন্য উপযুক্ত এবং অনেক মডেলে smart features (motion detection, alert) থাকে।

আইপি বুলেট ক্যামেরা ইনস্টলেশন (IP Bullet Camera)

IP Bullet Camera এর বিশেষত্ব হলো এটি ইন্টারনেটের মাধ্যমে যেকোনো জায়গা থেকে লাইভ মনিটর করা যায়।এর লং-রেঞ্জ ও জুম ক্ষমতা থাকায় দূরের জায়গাও পরিষ্কার দেখা যায়, যা আউটডোর ব্যবহারের জন্য আদর্শ।এছাড়া এটি সাধারণত weatherproof ও night vision সুবিধাযুক্ত, ফলে দিন-রাত সবসময় নিরাপত্তা নিশ্চিত করে।

ইনডোর ক্যামেরা ইনস্টলেশন (Indoor Camera)

Indoor CCTV Camera মূলত ঘরের ভেতরের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়, যেমন বাসা, অফিস বা দোকানের ভিতরে।এগুলো সাধারণত ছোট, হালকা ও সুন্দর ডিজাইনের হয়, যা ঘরের পরিবেশের সাথে সহজে মানিয়ে যায়। অনেক মডেলে mobile monitoring, motion detection ও audio support থাকে, যা ব্যবহারে আরও সুবিধা দেয়।

আউটডোর ক্যামেরা ইনস্টলেশন (Outdoor Camera)

Outdoor CCTV Camera বাইরের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়, যেমন বাসার বাইরে, গেট, পার্কিং বা দোকানের সামনে। এগুলো সাধারণত weatherproof (বৃষ্টি, ধুলো, রোদ সহনশীল) এবং টেকসই হয়।এছাড়া এতে night vision ও দূরের ভিউ কভার করার ক্ষমতা থাকে, যা দিন-রাত নিরাপত্তা নিশ্চিত করে।

হাই স্পিড ডোম ক্যামেরা ইনস্টলেশন (High-speed Dome Camera)

High-speed Dome Camera (PTZ Camera) দ্রুত ঘোরানো, জুম করা ও নির্দিষ্ট জায়গায় ফোকাস করার ক্ষমতা রাখে, তাই বড় এলাকা মনিটরিংয়ের জন্য উপযুক্ত। এতে pan-tilt-zoom (PTZ) ফিচার থাকায় লাইভ কন্ট্রোল করে যেকোনো দিকে ক্যামেরা ঘোরানো যায়। সাধারণত মার্কেট, কারখানা বা বড় স্পেসে ব্যবহৃত হয় যেখানে active surveillance দরকার।

SIM Supported PTZ Camera

SIM Supported PTZ Camera মোবাইল নেটওয়ার্ক (SIM কার্ড) ব্যবহার করে ইন্টারনেট ছাড়াই লাইভ ভিডিও দেখা যায়। এটি pan-tilt-zoom (PTZ) ফিচারের মাধ্যমে দূর থেকে ক্যামেরা ঘোরানো ও জুম করা যায়, ফলে বড় এলাকা সহজে মনিটর করা সম্ভব।বিদ্যুৎ বা WiFi সীমিত এমন জায়গা যেমন গ্রাম, খামার বা নির্মাণ সাইটের জন্য এটি খুবই উপযোগী।

Solar Supported PTZ Camera

Solar Supported PTZ Camera সৌরশক্তি দিয়ে চালিত হওয়ায় বিদ্যুৎ না থাকলেও এটি সহজে কাজ করতে পারে। এতে pan-tilt-zoom (PTZ) ফিচার থাকায় দূর থেকে ক্যামেরা ঘোরানো ও জুম করে বড় এলাকা মনিটর করা যায়।এটি বিশেষ করে খোলা জায়গা, খামার, নির্মাণ সাইট বা দূরবর্তী এলাকায় নিরাপত্তার জন্য খুবই উপযোগী।

ডিজিটাল ভিডিও রেকর্ডার (DVR) সেটআপ

DVR (Digital Video Recorder) হলো একটি ডিভাইস যা এনালগ CCTV ক্যামেরার ভিডিও রেকর্ড ও সংরক্ষণ করে।এটি ক্যামেরা থেকে আসা ভিডিও প্রসেস করে হার্ডডিস্কে স্টোর করে, যাতে পরে প্রয়োজন হলে দেখা যায়।ছোট ব্যবসা, দোকান বা বাসার CCTV সিস্টেমে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (NVR) সেটআপ

NVR (Network Video Recorder) হলো IP CCTV ক্যামেরার ভিডিও রেকর্ড ও সংরক্ষণ করার ডিভাইস। এটি নেটওয়ার্কের মাধ্যমে ক্যামেরা থেকে সরাসরি ডিজিটাল ভিডিও গ্রহণ করে হার্ডডিস্কে সেভ করে। উচ্চ মানের ভিডিও ও সহজ রিমোট মনিটরিংয়ের জন্য এটি অফিস, বিল্ডিং ও বড় সিকিউরিটি সিস্টেমে বেশি ব্যবহার করা হয়।

আধুনিক সিকিউরিটি ও অ্যাক্সেস কন্ট্রোল সল্যুশন

আমরা শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা নয়, বরং একটি সম্পূর্ণ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা প্রদান করি যেখানে রয়েছে বায়োমেট্রিক টাইম ও অ্যাটেনডেন্স সিস্টেম, অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনাল, ভিডিও ডোর ফোন, ইন্টারকম, ফায়ার অ্যালার্ম এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেম। এসব প্রযুক্তি আপনার অফিস, প্রতিষ্ঠান বা বাসার নিরাপত্তা আরও শক্তিশালী ও স্মার্ট করে তোলে, পাশাপাশি কর্মীদের উপস্থিতি ব্যবস্থাপনা ও প্রবেশ নিয়ন্ত্রণকে করে আরও সহজ ও নির্ভরযোগ্য।

Scroll to Top